২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথর হামলায় আহত আবার ট্রেনচালক

চলন্ত ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে চট্টগ্রামে এক নারী প্রকৌশলীর মৃত্যু, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালক আহত হওয়ার পর কুষ্টিয়ায় আহত হন আরেক ট্রেন চালক।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 04:44 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বুধবার দুপুরে মীরপুর উপজেলার হালসা স্টেশনে ছুড়ে মারা পাথরে আহত হন রূপসা এক্সপ্রেসের চালক শাহাদত হোসেন (৫৫)।

তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চারজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, বেলা আড়াইটার দিকে সৈয়দপুর থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস হালসা স্টেশনে এসে থামে।

এ সময় কয়েকজন ছেলে চালককে লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে তার মাথা ফেটে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা চার জনকে ধরে পুলিশে দিয়েছে। তাবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। 

গত ১১ অগাস্ট রাতে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর তুর্ণা এক্সপ্রেসে ছুড়ে মারা পাথরে নিহত হন নারী প্রকৌশলী যাত্রী প্রীতি দাশ। এরপর গত বৃহস্পতিবার (২২ অগাস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনচালক আহত হন।

এসব ঘটনায় সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বাংলাদেশ রেলওয়ে সচেতনতামূলক কয়েকটি কার্যক্রমও চালায়।

পুরনো খবর:

গার্ড সঙ্কট: ট্রেন চালাতে হিমশিম পূর্ব রেলে