২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ব্যবসায়ী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান জেলে

ফেনীতে ব্যবসায়ী হত্যা মামলায় সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার টিপুকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার ফেনীর সদর কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক খায়রুল আমিন জামিন নামঞ্জুর করে টিপুকে জেল হাজতে পাঠান।

২০১২ সালের ৬ সেপ্টেম্বর ফেনী শহরের উকিল পাড়ার ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩২)  ব্যবসায়ীক অংশীদার ফেনী সদরের লেমুয়ার পোলট্রি ব্যবসায়ী আকবর মিঞার কাছে পাওনা সতের লাখ টাকা আনতে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজের পর তার স্ত্রী নূর নাহার ফেনী মডেল থানায় একটি জিডি করেন।

গত বছরের ২২ নভেম্বর লেমুয়ার দক্ষিণ চাঁদপুরের একটি ডোবা থেকে সাইফুলের লাশ উদ্ধার করে পুলিশ।

দীর্ঘদিন পর পুলিশ ফেনীর লেমুয়ার দক্ষিণ চাঁদপুরের হরেন্দ্র কুমার নাথের ছেলে বিমল চন্দ্র নাথকে ওই মামলার সন্দেহভাজন হিসেবে আটক করে।

পুলিশ সম্প্রতি ওই মামলায় আকবর, বিমল ও চেয়ারম্যান টিপুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে।