কারাফটকে ফের গ্রেপ্তার চট্টগ্রামের দুই শিবির নেতা
জামিনে ছাড়া পাওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আবারো গ্রেপ্তার হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের দুই নেতা।
এরা হলেন- মো. সাব্বির হোসাইন (২২) ও মো. মহিউদ্দিন (২৩)। তারা চট্টগ্রাম নগর শিবিরের সাথী।
কোতোয়ালী থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ৪ জুলাই থেকে কারাবন্দি ছিলেন সাব্বির ও মহিউদ্দিন। মঙ্গলবার সকালে তাদের জামিনে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন জানান, মুক্তির পরপরই অন্য একটি মামলায় তাদের আবারো গ্রেপ্তার করা হয়।
তবে এবার তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ।
