নাটোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের মজমপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সাহেব আলী (৫), মেয়ে জুলেখা খাতুন (৮) ও প্রতিবেশী আবের আলীর মেয়ে সাহিদা সুলতানা (৮) পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়।
আব্দুল কুদ্দুস বলেন, সবার অজান্তে পুকুরে গোসল করতে গিয়ে এরা ডুবে যায়। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর পুকুরে লাশ ভাসতে দেখি।
বাগাতিপাড়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, তিন শিশুর লাশ উদ্ধারের পর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
