২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আ. লীগ নেতা খুন

সাতক্ষীরা সদরে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 11:58 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

নিহত রবিউল ইসলাম শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার রাত সোয়া ১১টার দিকে পরানদহা বাজার থেকে মটর সাইকেলে বাড়ি ফেরার পথে তিনি খুন হন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ধারণা, জামায়াত-শিবিরের কর্মীরা এই হত্যাকাণ্ডে জড়িত।

সদর থানার ওসি শাহজান আলী খান ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউনিয়নটি জামায়াত-শিবির অধ্যুষিত হওয়ায় তারাই সম্ভবত এই হত্যাকাণ্ডে জড়িত।”