২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ ৩ জন আটক

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিকসহ তিন জনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 06:33 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

রোববার বিকালে ও শনিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ও নগরীর দক্ষিণ খুলশী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মিয়ানমার নাগরিক ফওয়াদ আহমেদ (৫০) বাংলাদেশ সীমানা সংলগ্ন আকিয়াবের মংডু এলাকার বাসিন্দা।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে ফওয়াদকে আটক করা হয়েছে। ফওয়াদ কক্সবাজর থেকে ঢাকা যাচ্ছিলেন।

৩১ অগাস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পত্র নিয়ে ফওয়াদ শনিবার বাংলাদেশে এসেছে বলেও জানান এসআই মো. সোলায়মান।

এদিকে রোববার বিকালে দক্ষিণ খুলশী ২ নম্বর রোড থেকে মো. ইসমাইল হোসেন (২০) ও আবদুর রাজ্জাক মামুন (৩১) নামে দুই যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচলক মকুল জ্যেতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।