২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় গলা কেটে শিশু হত্যা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

রোববার দুপুরে উপজেলার ডোয়াইরাকান্দা থেকে ওই গ্রামের সুমন মল্লিকের ছেলে বিশাল মল্লিকের (৬) লাশ উদ্ধার করা হয়।

শিশুটির বাবার বরাত দিয়ে কলমাকান্দা থানার ওসি মো. বজলুর রহমান জানান, সকালে শিশুটির মা শিক্ষিকা চন্দনা রানী বিশ্বাস তার কর্মক্ষেত্র বিশারা প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। শিশুটির বাবাও বাড়িতে ছিল না। বাড়িতে কাজের মেয়ে ও শিশুটি ছিল।

বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে কোন এক সময়ে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কাজের মেয়েসহ সাতজনকে আটক করা হয়েছে।