২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

খুলনার রূপসা উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বাগেরহাট/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য দুই আরোহী।

রুপসা থানার উপপরিদর্শক ওসমান গণি জানান, রোববার সকালে খুলনা-মংলা সড়কের আলাইপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৌতম চক্রবর্তী (২৫) বাগেরহাট সদরের খানপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানান বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতি সরদার নাসিরউদ্দিন।

গৌতম উত্তর খানপুর পারমধুদিয়া গ্রামের প্রাণতোষ চক্রবর্তীর ছেলে।

বাগেরহাট মহাসড়ক পুলিশের উপপরিদর্শক অবণী দাস জানান, খুলনা থেকে গোপালগঞ্জগামী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক গৌতমের মৃত্যু হয়।

আহত রাজিব (১৬) ও পান্না হীরাকে (৪২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ ওই হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার জন্য দায়ী বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে।