‘ধর্মের অপব্যাখ্যাকারীরা দেশের মঙ্গল চায় না’
যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের ঘরে বসিয়ে রাখতে চায়, তারা দেশের মঙ্গল চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
শনিবার চাঁদপুর সদর উপজেলার রালদিয়া ময়দানখোলায় স্থানীয় আবুল হোসেন শেখের বাড়িতে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা যখন উন্নয়নমূলক কাজে এগিয়ে আসতে চায়, ঠিক তখনই ধর্ম ব্যবসায়ীরা নারীদের ঘরে বসিয়ে রাখতে চায়।
ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্তকারীদের প্রতিহত করতে আগামীতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান দীপু মনি।
