২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে কর্মকর্তাকে পেটাল ছাত্রলীগ

ইসলামী বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ দুই নেতাকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের এ ঘটনায় আহত মো. আবু তালিস প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তালিসের অভিযোগ, ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আনিচুজ্জামান রাসেল ও ইলিয়াস জোয়ার্দ্দার তাকে মারধর করেন।

তিনি বলেন, “ছাত্রলীগের ক্যাডার আনিচুজ্জামান রাসেল ও ইলিয়াস আমাকে নিয়ম বহির্ভুতভাবে ইলিয়াসের সনদপত্র লিখে দিতে বলেন। আমি অপারগতা প্রকাশ করায় তারা আমার উপর চড়াও হন।”

এ ব্যাপারে আনিচুজ্জামান রাসেল বলেন, “কয়েকদিন ধরেই তিনি আমাদের লিখে দিবেন লিখে দিবেন করে ঘোরাচ্ছেন। আজ আমরা বাধ্য হয়ে হয়ে তাকে তাৎক্ষণিক সনদপত্র লিখে দিতে বলি।

“কিন্তু তিনি তা পারবেন না বলে জানান ও আমাদের গালিগালাজ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তার সঙ্গে একটু হাতাহাতি হয়েছে।”