২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে কিশোরীর লাশ উদ্ধার

চাঁদপুরের হাইমচর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 08:49 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায়  দক্ষিণ চরভৈরবী এলাকায় মেঘনা নদীর পাড়ে ১৫/১৬ বছর বয়সী এই মেয়ের লাশ পাওয়া যায়।

মেয়েটির পরনে ছিল সালোয়ার কামিজ। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।