উত্তরায় এক ব্যক্তির লাশ উদ্ধার
রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন বেড়িবাঁধ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আবদুল্লাহপুর বেড়িবাঁধের পাশে লাশটি দেখে স্বানীয়রা পুলিশকে খবর দেয়।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, পরিচয়বিহীন ওই ব্যক্তির পরনে নীল গেঞ্জি ও খয়েরি প্যান্ট রয়েছে। বয়স আনুমানিক ৪০।
শ্বাসরোধে হত্যার পর খুনিরা লাশটি বেড়িবাঁধে রেখে যায় বলে পুলিশের ধারণা।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
