আবদুর রহমান বয়াতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাউল গানে এই শিল্পীর অবদান স্মরণ করে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হলো।
আবদুর রহমান বয়াতির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান ৭৭ বছর বয়সী রহমান বয়াতি।
বহু জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আবদুর রহমান ১৯৩৬ সালে ঢাকার সূত্রাপুরে জন্মগ্রহণ করেন৷
