২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে ঢিলে তরুণীর মৃত্যু: ২ দিনের রিমাণ্ডে রুবেল

চলন্ত ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে তরুণী নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ পারভেজ তাকে দুদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুবেলকে পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুদিন রিমাণ্ডের আদেশ দিয়েছেন।

গত ১০ অগাস্ট রাতে ঢাকামুখী তূর্ণা নিশিথা ট্রেন চট্টগ্রামের ভাটিয়ারি ভাঙ্গা সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর ছোড়ে দুর্বৃত্তরা। ঢিলের আঘাতে প্রীতি দাশ নামের এক তরুণী নিহত হন।

এঘটনায় রেলওয়ে পুলিশের করা মামলায় ১২ অগাস্ট রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে প্রীতি হত্যাকাণ্ডের বিচার দাবি করে তার পরিবারের সদস্য ও বন্ধুরা।