২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে শিবিরের ৩ নেতাকর্মী আটক

মাদারীপুরে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল থেকে তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 04:51 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার শহরের পুরানবাজার এলাকা থেকে আটকরা হলেন নাজিমউদ্দিন কলেজ শাখার সভাপতি হামিদুল হক (২৫), পৌর ছাত্র শিবিরের সেক্রেটারি মিজানুর রহমান খান (২৮) ও কর্মী আখতার হোসেন (২৪)।

মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পুরানবাজার এলাকা থেকে শিবিরের একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ ধাওয়া করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় এ তিনজনকে আটক করা হয়।