২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১০ জামায়াত কর্মী আটক

রাজধানীর উত্তরা থেকে ‘রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক’ করার সময় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 06:44 PM

উত্তরা পশ্চিম থানার এসআই নজরুল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে পাঁচ নম্বর সেক্টরের ৫/এ সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

আটক দশ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে এসআই নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের মধ্যে জাকির হোসেন নামে জামায়াতের এক নেতাও রয়েছেন।” 

উত্তরার ওই বাসায় জামায়াত-শিবির কর্মীরা রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করছিল বলে উল্লেখ করেন তিনি।

এর আগে গত শুক্রবার রাতে পুরান ঢাকার নুপুর কমিউনিটি সেন্টার থেকে ৯ শিবিরকর্মীকে আটক করে র‌্যাব-১০ এর একটি দল।