২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী যুবকের মৃত্যুর পর সাভারে ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

সংগঠনের এক নেতার হামলায় প্রতিবন্ধী এক যুবকের মৃত্যুর পর সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 07:49 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

শনিবার রাতে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সরকার সমর্থক ছাত্র সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে সকালে মারা যান প্রতিবন্ধী যুবক শামীম হোসেন (২৫), পাঁচ দিন আগে সাভার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেনের নেতৃত্বে তার ওপর হামলা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সাভার উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা না হলেও সংগঠনের একাধিক নেতা বলেছেন, শামীমের মৃত্যুকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।     

গত মঙ্গলবার রাতে মোবাইল ফোনের দোকানে আগে টাকা লোড করা নিয়ে কথা কাটাকাটির জেরে শারীরিক প্রতিবন্ধী শামীমকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

শামীম ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার মৃত ফারুক হোসেন ফকিরের ছেলে। জন্ম থেকে তার শরীরের ডান দিক বাঁকা।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ফয়সল ও যুগ্ম আহ্বায়ক মো. জনিসহ অজ্ঞাত পরিচয়ের আরো ২/৩ জনকে আসামি করে একটি মামলা করেন শামীমের মা বিউটি হোসেন।