কুমিল্লায় সংঘর্ষে একজন নিহত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শুক্রবার দুভাইয়ের পক্ষ নিয়ে দুগ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ১৯ জন।
নিহত হারুনুর রশিদ (৪০) উপজেলার বেরীগ্রামের আবদুল মজিদের ছেলে।
নাঙ্গলকোট থানার ওসি স্বপন কুমার নাথ জানান, শুক্রবার পুকুর পাড়ের মাটি কাটা নিয়ে বাঙ্গড্ডা ইউনিয়নের বেরীগ্রামের আবদুল মজিদ ও তার ভাই ডা. আবদুর রহিদের পক্ষ নিয়ে দুদলের সংঘর্ষ হয়।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হারুনুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
