‘শামসুর রাহমানের কবিতা প্রতিবাদের সাহস যোগায়’
শামসুর রাহমানের কবিতা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার সাহস যোগায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, “শামসুর রাহমান ছিলেন আধুনিক সাহিত্যের অন্যতম প্রধান কবি।”
তার কবিতায় ভাষা আন্দোলন, আইয়ূব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং পাকিস্তানিদের অত্যাচার ও শাসনের প্রতিবাদ এবং স্বাধীনতা সংগ্রামের কথা উঠে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, “শামসুর রাহমান অসাম্প্রদায়িক চেতনার অধিকারী একজন জনমানুষের কবি। মৌলবাদ, কুপমণ্ডকতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার কবিতা আমাদের প্রতিবাদী করে সাহস যোগায়, আলোয় পথ দেখায়।”
কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
২০০৬ সালের ১৭ অগাস্ট মারা যান বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমান।
