২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়ায় দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

পাবনার বেড়া উপজেলায় দুই নসিমনের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হন তাদের আট আত্মীয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শুক্রবার কাজিরহাটে এ দুর্ঘটনায় নিহতরা হলেন খানপুরের পাইকান্দি গ্রামের জাবেদ আলীর ছেলে ইউসুফ আলী (৪৫) এবং তার স্ত্রী বুলু খাতুন (৩৮)।

আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের কুদ্দুস মোল্লা, লিটন, শান্ত, রমজান ও মোমেনা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আমিনপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামসুল আলম বলেন, হতাহত সবাই আত্মীয়। তারা একটি পারিবারিক অনুষ্ঠানে বেড়াতে যাচ্ছিলেন।

কাজিরহাটে বিপরীতমুখী একটি নসিমনের সঙ্গে তাদের নসিমনটির সংঘর্ষ হয়।