২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় সংঘর্ষে স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হন মহিলাসহ অন্তত ১৫ জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 04:58 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার বিকালে লুডুখেলা নিয়ে সংঘর্ষে আহত হয় নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রনি শেখ। ভোররাতে হাসপাতালে তার মৃত্যু হয়।

রনি নিলফা গ্রামের সোহরাব শেখের ছেলে।

আহত আয়তুন্নেছা, জোহরা বেগমসহ ১০ জনকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, বৃহস্পতিবার বিকালে নিলফা বাজারে লুডু খেলছিল রনি শেখ, সুভেল বিশ্বাস ও আজগর কারি।

খেলার এক পর্যায়ে রনি ও সুভেলের সঙ্গে আজগরের ঝগড়া শুরু হয়। পরে এ নিয়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ওসি আরো বলেন, গোপালগঞ্জ হাসপাতালে অবস্থার অবনতি হলে রনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।