২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বাংলাদেশিরা ‘নিরাপদে’

সংঘাতময় মিশরে বাংলাদেশিরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 12:12 AM

Updated : 23 Aug 2022, 06:43 PM

আফ্রিকার দেশটিতে বুধবার রক্তক্ষয়ী সংঘাতের পর বৃহস্পতিবার মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, মিশরে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে কায়রো দূতাবাস যোগাযোগ রক্ষা করে চলছে।

সেনা অভ্যুত্থানে উৎখাত মিশরের  প্রধানমন্ত্রী মোহাম্মদ মুরসির সমর্থকদের বিক্ষোভ দমনে সরকারের অভিযানে বুধবার পাঁচ শতাধিক মানুষ নিহত হয়। সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

মিসরে অবস্থানরত বাংলাদেশিদের সাবধানে চলাফেরার পরামর্শ দেয়া হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

গত কয়েক বছর ধরে অস্থিরতা চলছে আরব রাষ্ট্র মিশরে। ২০১০ সালে জনবিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হন হোসনি মুবারক। এরপর সংবিধান পরিবর্তন করে নির্বাচনের পর মুরসি ক্ষমতায় এলেও অসন্তোষ চলছিল।

পুরনো খবর:

মিশরে নিহত ছয়শ ছাড়িয়েছে