২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ইমাম নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার সকালে ফতুল্লার শান্তিধারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুফতি নোমান আহম্মেদ (৪২) উপজেলার ভূঁইগড় জামে মসজিদের ইমাম ও শান্তিধারা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পায়ে হেঁটে ভূঁইগড় বাসস্ট্যান্ডে যাওয়ার পথে মুফতি নোমানকে চাপা দেয় মালবাহী একটি ট্রাক।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই হাবিবুর।