২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়পুর থানার ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরের রায়পুর থানার ওসি আবুল কাসেম চৌধুরীকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 05:43 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

বৃহস্পতিবার দুপুরে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, বুধবার রাতেই তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বুধবার বিকেলে হরতাল চলাকালে রায়পুর ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তে জামায়াত-শিবিরকর্মীরা লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন ভূঁইয়ার গাড়িতে হামলা এবং ভাংচুর করে।

পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াত-শিবির। এ সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনসহ ৬ পুলিশ সদস্য এবং শিবিরকর্মীসহ ৩০ জন আহত হয়।