২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কীটনাশক দিয়ে মাছ ধরায় সুন্দরবনে আটক ৪

সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে অবৈধভাবে মাছ শিকারের সময় চার জেলেকে আটক করেছে বনবিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 04:54 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

বুধবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া ও আন্ধারমানিক খাল এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এ সময় জেলেদের কাছ থেকে তিন বোতল কীটনাশক, একটি ট্রলার ও দুটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় চরাপুঁটিয়া ক্যাম্পের ওসি মিজানুর রহমান মোল্যা ও আন্ধারমানিক ক্যাম্পের ওসি গাজী জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুটি মামলা করেছেন।

আটকৃতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের শেখ আজগর আলী (৩৫), একই উপজেলার বাঁশতলা গ্রামের শেখ আশরাফুল ইসলাম (৩২) ও শেখ নবির (২৫) এবং মংলা উপজেলার জয়মনি গ্রামের হাফিজুল সরদার (২২)।

চরাপুঁটিয়া ক্যাম্পের ওসি মিজানুর রহমান মোল্যা ও আন্ধারমানিক ক্যাম্পের ওসি গাজী জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।