২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার খুলছে রাবি

ঈদুল ফিতরের টানা তের দিনের ছুটি শেষে শুক্রবার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাস-পরীক্ষা শুরু হবে শনিবার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 04:26 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঈদুল ফিতর, শবে কদর ও জাতীয় শোক দিবস উপলক্ষে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৩-১৫ অগাস্ট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল ৬ অগাস্ট থেকে।

“শুক্রবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল খুলে দেয়া হবে আর ক্লাস শুরু হবে শনিবার থেকে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী ছাত্রাবাসগুলোর শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।