২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর-ঠাকুরগাঁও-লালমনিরহাটে দু’টি নতুন ট্রেন

দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট রেলপথে দুটি নতুন ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার সকালে একটি ট্রেন দিনাজপুরের পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও এবং অপর ট্রেনটি পার্বতীপুর থেকে লালমনিরহাটের দিকে ছেড়ে যায়।

পার্বতীপুর স্টেশন মাস্টার শেখ আব্দুল জব্বার জানান, সকাল সাড়ে ৯টায় পার্বতীপুর থেকে ঠাকুরগাঁগামী প্রথম ডেমু ট্রেনটি পরীক্ষামূলক (ট্র্যায়াল রান) যাত্রা শুরু করে। এরপর পরই পার্বতীপুর থেকে লালমনিরহাটের দিকে যায় অপর ট্রেনটি।

এ সময় রেলওয়ে বিভাগের প্রকৌশলীসহ উর্দ্ধতন কর্মকর্তারা ছিলেন।  

ডেমু ট্রেনের দুই পাশে দু’টি ইঞ্জিন রয়েছে। ৩টি কোচ সম্বলিত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা তিনশ জন।

পার্বতীপুর থেকে ঠাকুরগাঁওয়ের দূরত্ব ৯৪ কিলোমিটার এবং লালমনিরহাটের দূরত্ব ৭১ কিলোমিটার।