২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

বন্দর নগরীর কর্ণফুলী নদীতে একটি নৌকা ডুবে এক পরিবারের তিনজন নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 10:13 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

ইঞ্জিনচালিত ওই নৌকা বুধবার রাতে ফিরিঙ্গী বাজার সেতু ঘাট এলাকায় একটি ট্রলারের ধাক্কায় ডুবে যায় বলে কোস্ট গার্ড জানিয়েছে।

নৌকাটিতে পাঁচজন যাত্রী ছিল, এর মধ্যে দুজন সাঁতরে তীরে উঠেছেন।

কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার ফয়জুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৮টার এফভি মদিনা-৩ নামে একটি মাছ ধরার ট্রলার যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি উল্টে যায়।

নৌকাটি যাত্রীদের নদী পারাপার করছিল। এর পাঁচজন যাত্রীর মধ্যে এক ব্যক্তি এবং তার দুই ছেলে-মেয়ে নিখোঁজ রয়েছেন।

ফয়জুল কবির বলেন, নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ডের তিনটি দল কাজ করছে। ট্রলারটি আটক করা হয়েছে।