২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিখোঁজের দুদিন পর নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার বিকালে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কালেঙ্গা গ্রামের রাঙ্গামাটি নদী থেকে মোস্তাফিজুর রহমান রাতুলের (৬) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রাতুল গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে।

বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম বলেন, গত সোমবার পাশের কাটাদিয়া গ্রামের খালা বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে রাত দশটার দিকে নিখোঁজ হয় রাতুল।

এ ঘটনায় মঙ্গলবার রাতুলের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারন ডায়েরি (জিডি) করা হয়।

বুধবার বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নদী থেকে রাতুলের হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য রাতুলের লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।