২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠমান্ডুতে প্রতিদিন ইউনাইটেডের ফ্লাইট

চলতি মাস থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে প্রতিদিন ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

ইউনাইটেডের মার্কেটিং বিভাগের এজিএম কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৪ অগাস্ট থেকে সপ্তাহের সাত দিনই এমডি ৮৩ উড়োজাহাজ দিয়ে এ রুটে যাত্রী আনা-নেয়া করা হবে।

“এ রুটে সর্বনিম্ন ভাড়া (যাওয়া এবং আসা) নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৮৮৮ টাকা, শুধু যাওয়া বা আসার ভাড়া  করা হয়েছে মাত্র ৭ হাজার ৫৮৯ টাকা।”

প্রতিদিন বিকাল ৪টায় ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে ইউনাইটেডের ফ্লাইট আর কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৫ টা ৫০ এ ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

কাঠমান্ডু ছাড়ায় আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, ব্যাংকক, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউনাইটেড।

আভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে তারা।

এ রুটগুলোতে ফ্লাইট চালাতে তাদের বহরে আছে একটি ড্যাশ-৮, দুটি এটিআর-৭২, চারটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট নয়টি উড়োজাহাজ।