২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবল এক পরিবারের ৩ শিশু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এক পরিবারের তিন শিশুর।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হল সাবিনা বেগম (১২) , আলী নুর (৫) ও জেসমিন আক্তার (১০)।

এদের মধ্যে সাবিনা সফিক মিযার মেয়ে। বাকি দুজন সফিকের ছোটভাই মগন মিয়ার সন্তান।

নিহতদের আত্মীয় বাদশা মিয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু পুকুরে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের পাওয়া গেলে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক  ডা. মোস্তফা তাদের মৃত ঘোষণা করেন।