কক্সবাজারে সমুদ্রে ডুবে পর্যটকের মৃত্যু
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যাওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা শহরের নাজিরারটেক সংলগ্ন উপকূলে জাফর আলমের (১৯) মৃতদেহটি পাওয়া যায়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি জাকির হোসাইন মাহমুদ জানান, সোমবার বিকাল ৩টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভাটার টানে ভেসে যান রাঙামাটির রায়খালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাফর।
