২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রাকচাপায় তরুণের মৃত্যু

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী এক তরুণের নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত জয়নাল আবেদীন (১৯) কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিপালং গ্রামের বাদশা মিয়ার ছেলে। চান্দিনার একটি মৎস্য খামারে কাজ করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাবিবুর রহমান জানান, জয়নাল সকালে মাধাইয়া বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় চান্দিনা যাচ্ছিলেন। পথে একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।