২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 01:01 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন দিনাজপুরের চিনিরবন্দরের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে মুঞ্জের আলী (৪৪)।

তিনি গোবিন্দগঞ্জে হাইওয়ে থানায় কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মুঞ্জের আলী হরতাল ডিউটিতে যোগদানের জন্য বাইসাইকেলযোগে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা থেকে উপজেলা সদরে আসছিলেন।

পথে রংপুর থেকে বগুড়াগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।