২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াতের ২ কর্মী আটক

নাশকতা সৃষ্টির অভিযোগে বরিশালে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 09:31 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর সাগরদী মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জামায়াতকর্মী গোলাম মোস্তফা (৫৫) ও শামসুল হক (৬০)।

কোতয়ালী মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, হরতালের সমর্থনে সাগরদী মাদ্রাসা এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা।

মিছিল থেকে তারা যানবাহনে ভাংচুর ও নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় সেখান থেকে দুই জামায়াত কর্মীকে আটক করা হয়।

এছাড়া সন্ধ্যার পরে নগরীর কাশিপুর সুরভী পেট্রোল পাম্প ও চাঁদমারী এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বলে জানান ওসি।