২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন 

ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 03:41 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ সোমবার দুপুরে আসামি আব্দুস ছাত্তারের উপস্থিতিতে এ  রায় দেন।

ছাত্তার (৩৫) কেন্দুয়া উপজেলার গামরুলী হরিপুর গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল কাদির ভূঁইয়া জানান, আব্দুস ছাত্তারের সঙ্গে একই গ্রামের লেহাজ উদ্দিনের বিরোধ ছিল। প্রতিপক্ষ লেহাজ উদ্দিনকে ফাঁসানোর জন্য নিজের খালাতো ভাই একই গ্রামের আব্দুর রেজ্জাককে হত্যার পরিকল্পনা করে ছাত্তার।

রেজ্জাককে ২০০০ সালের ২৯ ডিসেম্বর মধ্যরাতে বাড়ি থেকে ডেকে আনে ছাত্তার। পরে ওই রাতেই রেজ্জাককে খুন করে লেহাজ উদ্দিনের বাড়ির পেছনে লাশ ফেলে রাখে।

৩০ ডিসেম্বর আব্দুর রেজ্জাকের মা রাবিয়া আক্তার বাদি হয়ে আব্দুস ছাত্তারসহ তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।

পুলিশ ২০০১ সালের ২৩ মে আব্দুস ছাত্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

বিচারক আব্দুস ছাত্তারকে যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন বলে জানান আইনজীবী।