ভোলায় গৃহবধূ‘খুন’, স্বামী গ্রেপ্তার
ভোলা সদর উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারী সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাপ্তা ইউনিয়নে রুনার (২৬) লাশ পাওয়া যায়।
ভোলা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, নিহতের শরীরে ও গলায় ক্ষতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তাই নিহতের স্বামী জসিমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে।
পুকুরে ওই গৃহবধূর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে তিনি জানান।
