২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের ভাংচুর- বোমাবাজি, আটক ৫

জামায়াতে ইসলামীর হরতালের আগের দিন চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে গাড়ি ভাংচুর ও হাতেবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার দুপুরে নগরীর হালিশহর থানার বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।

হালিশহর থানার ওসি শাহজাহান কবীর বলেন, বেলা দেড়টার দিকে কিছু শিবির কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে তারা গাড়ি ভাংচুর শুরু করে।

শিবির কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের পাশাপাশি তিন থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

পরে পুলিশ গেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পাঁচ শিবির কর্মীকে আটক করা হয়।

গত ১ অগাস্ট হাই কোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণার পর ১৩ ও ১৪ অগাস্ট সারা দেশে হরতাল ডেকেছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি।