২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকারের সেক্রেটারিকে গ্রেপ্তারে টিআইবির উদ্বেগ

মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 05:46 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

দুর্নীতিবিরোধী সংগঠনটি রোববার এক বিবৃতিতে মানবাধিকার সংগঠকের মুক্তিও দাবি করেছে।

হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচার করায় তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে শনিবার রাতে গ্রেপ্তার করা হয় আদিলকে।

গত ৫ ম ‘র মতিঝিল অভিযানে ৬১ জন নিহত হয় বলে অধিকারের এক প্রতিবেদনে বলা হয়। সরকারের দাবি, ওই রাতের অভিযানে কেউ নিহত হননি।

ডানপন্থী মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনের উল্লেখিত নিহতের সংখ্যার ব্যাখ্যাও দাবি করে সরকার।

একইসময় দুর্নীতি নিয়ে একটি জরিপ প্রতিবেদন নিয়েও টিআইবির কাছে ব্যাখ্যা চায় সরকার।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, “যে কোনো বিষয়ে গঠনমূলক সমালোচনার অধিকার সবার রয়েছে। সরকারের এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নেয়া উচিত না, যা মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং কথা বলার অধিকারকে হরণ করে।”

Image
আদিলুর রহমান খান শুভ্র, ফাইল ছবি

আদিলুর রহমান খান শুভ্র, ফাইল ছবি

অধিকারের সেক্রেটারি আদিলকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন। এর মধ্যে রয়েছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি), দি এশিয়ান ফেডারেশন অ্যাগেইনেস্ট ইনভলন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি), দি হিউম্যান রাইটস ফোরাম (এইচআরএফবি) ইত্যাদি।

সংগঠনগুলো বাংলাদেশের এই মানবাধিকার সংগঠকের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে তার মুক্তি দাবি করেছে।

আদিলকে গ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশ সরকার তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহার করেছে বলে দাবি করেছে এইচআরএফবি।

এএইচআরসি বলেছে, বাংলাদেশে মত প্রকাশের অধিকার যে সঙ্কুচিত হয়ে আসছে, আদিলকে গ্রেপ্তার তারই উদাহরণ।  

পুরনো খবর:

আদিল ৫ দিনের রিমান্ডে