২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ’র হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

রোববার সকাল ৭টায় চ্যাংখালি সীমান্ত এলাকা থেকে বিএসএফ গরু ব্যবসায়ী রুহুল আমিনকে ধরে নিয়ে যায়।

রুহুল আমিন (৩০) উপজেলার হাবিবপুর গ্রামের শওকত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, সকালে রুহুল আমিন ভারতের সীমানায় চলে গেলে বিএসএফ তাকে আটক করে।

এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়।

দুপুর একটায় চ্যাংখালী সীমান্তের ৬৪ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠক হয়।

বৈঠকে বিএসএফ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে রুহুল আমিনকে সেদেশের থানায় হস্তান্তর করা হয়েছে।

বৈঠকে বিজিবি গহেশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার ও বিএসএফ এর টুঙ্গিপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জয়দেব সিং উপস্থিত ছিলেন।