২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি টেক্সটাইল মিলের বর্জ্য শোধনাগার (ইটিপি) ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 01:19 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

রোববার সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্ণালী টেক্সটাইল ডায়িং অ্যান্ড প্রিন্টিং মিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রমিক শহীদুল্লাহ (৩৮) ও জসীম উদ্দিন (৪২)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদের ছুটিতে কর্তৃপক্ষ ইটিপি পরিষ্কার করার উদ্যোগ নিলে এ দুর্ঘটনা ঘটে।