২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা খুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

রোববার রাত ১টার দিকে চরপার্বতী ইউনিয়নের চৌধুরীর হাটে এ ঘটনা ঘটে।

নিহত ইমান আলী (২৪) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সাম্পাদক। তিনি মৌলভীবাজার গ্রামের ইসরাফিলের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান, রাতে ইমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার ওপর ফেলে যায় দুর্বত্তরা।

সেখান থেকে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।