২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাস খাদে পড়ে নৌবাহিনীর এক সদস্য নিহত এবং আরো ১০জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

ঈদের পরদিন শনিবার সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার এস আই আবুল বশার জানান, নিহত খোরশেদ আলম খুলনায় নৌবাহিনীর ক্যাডেট হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এস আই বাশার জানান, খুলনা থেকে মাওয়াগামী মাইক্রোবাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মাইক্রোবাসটি সড়কের একটি কালভার্টের পাশ দিয়ে খাদে পড়ে যায়। এতে খোরশেদ ঘটনাস্থলেই মারা যান।

আহতদের ফরিদপুর ও মুকসুদপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাশার জানান।