২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আদিবাসী দিবসে সমাবেশ

বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

শুক্রবার সকাল দশটায় ঐতিহাসিক রাজার মাঠ থেকে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ১০ হাজার নারী-পুরুষ এ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত শোভাযাত্রায় বোমাং সার্কেল চিফ ১৭তম রাজা বোমাংগ্রী উ চ প্রুসহ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য, রাজনৈতিক নেতা, মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, ¤্রাে, ত্রিপরা, খুমী, বোম, খিয়াং, লুসাই সম্প্রদায়ের লোকজন অংশ নেন।

বক্তারা সংবিধানে ‘আদিবাসী’ স্বীকৃতির দাবি জানান।