ঈদের সকালে পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু
পাবনার সুজানগর উপজেলায় দাদা বাড়িতে বেড়াতে গিয়ে ঈদের দিন পানিতে ডুবে মৃত্যু হয়েছে তিন শিশুর।
সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর গ্রামে আব্দুস সাত্তার শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত সুমাইতা (৭), রোহান (৫) ও অমি (৮) সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্বজনদের বরাত দিয়ে সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত্তারের তিন নাতি-নাতনি খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়।
আব্দুস সাত্তারের তিন ছেলে টুটুল, লিটন ও আজম ঈদ করতে গ্রামের বাড়িতে আসেন কয়েক দিন আগে। সুমাইতা, রোহান ও অমি তাদেরই ছেলেমেয়ে।
