ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের ওপর আরেক ট্রাকের ধাক্কায় এক ট্রাক মালিকসহ দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
ঝিনাইদহ সদর থানার এএসআই লিটন হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের চরমুবাবিদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক মালিক যশোর শহরের মোল্লাপাড়ার ফটিক বিশ্বাসের ছেলে আইয়ুব হোসেন (৫০) এবং ওই ট্রাকের চালক যশোর উপ শহর পাড়ার সজিব উদ্দিনের ছেলে আক্কাস আলী (৪৫)।
এতে ঘটনাস্থলেই মারা যান উল্টে যাওয়া ট্রাকের চালক ও এর মালিক। ট্রাক চালকের সহকারীও এ সময় আহত হন।
দাঁড়িয়ে থাকা ট্রাকে কেউ ছিল না বলে লিটন জানান।
