২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২৪৫০ ইয়াবাসহ ৬ জন আটক

কক্সবাজারে ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 06:39 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

বুধবার দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেস্টপোস্টে একটি ট্রাক থেকে ২ হাজার ৪৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার সৈয়দ হোসেনের ছেলে মো. ইউসুফ (২৬), একই উজেলার মৃত কামাল হোসেনের ছেলে মো. ফায়জুল আহম্মেদ (৪০), ফায়জুল আহম্মেদের ছেলে মো. আবদুল করিম (২২), মৃত সিদ্দিক হোসেনের ছেলে মো. হাসান আলী (২৪), সৈয়দ আহমেদের  ছেলে মো. মোবারক হোসেন (২৫) এবং মৃত মৌলভী আনোয়ার হোসেনের ছেলে মো. কেফায়েত উল্লাহ (২৮)।

বিজিবির কক্সবাজার-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা করে আটককৃতদের রামু থানা পুলিশে দেয়া হয়েছে।