২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভিজিএফের চালসহ ট্রাক আটক

জয়পুরহাট সদর উপজেলা থেকে ভিজিএফের চাল বোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 06:03 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার ভোরে উপজেলার হিচ্মী বাজার এলাকা থেকে পাচারকালে ট্রাকসহ ১৫০ বস্তা চাল আটক করা হয়।

তবে এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি ।

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, গরিব-দুঃখীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি খাদ্য গুদাম থেকে চালগুলো জয়পুরহাট সদর উপজেলার বম্বু ও আমদই ইউনিয়নে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে ১৫০ বস্তা চাল পাচার করা হচ্ছে -এমন সংবাদ পেয়ে পুলিশের টহলদল ট্রাকভর্তি চাল আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালকসহ পাচারকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি।