২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে প্রতিমা ভাংচুর

শরীয়তপুরের নড়িয়ায় একটি মন্দিরে হামলা চালিয়ে তিনটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার রাতে ডিঙ্গামানিক ইউনিয়নের কালিখোলা মন্দিরে কালি প্রতিমা ভাংচুরের এ ঘটনা ঘটে।

ভাংচুরের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ, সহকারী পুলিশ সুপার মীর আবদুস সাত্তার ও নড়িয়া থানার ওসি আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ডিঙ্গামানিক এলাকার কানাই লাল তালুকদার জানান, কালিখোলা মন্দিরে হামলা করে দুর্বৃত্তরা তিনটি কালি প্রতিমা ভাংচুর করেছে।

নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির বলেন, রাতের মন্দিরে ঢুকে কে বা কারা ৩টি প্রতিমা ভাংচুর করেছে। ঘটনার তদন্ত চলছে।

এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি কানাই লাল তালুকদার বাদী হয়ে নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও তিনি জানান।