সাগরে ট্রলারডুবি: ৩ জেলের লাশ উদ্ধার
কক্সবাজার সদর উপজেলার নুনিয়ারছড়ার বাঁকখালী নদীর মোহনায় ট্রলার ডুবির ঘটনায় তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
ট্রলারের মালিক কক্সবাজার শহরের বড় বাজার এলাকার কামাল হোসেন জানান, এ সময় আশপাশের অন্যান্য ট্রলার এগিয়ে এসে ওই ট্রলারের ১৬ জন মাঝি-মাল্লার মধ্যে ১৩ জনকে উদ্ধার করে।
পরে বিকাল ৩টার দিকে ৩ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। একই সময় ট্রলারটিও উদ্ধার করা হয়।
এরা হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের জসীম উদ্দিন (৩০), একই এলাকার আবছার উদ্দিন (২২), টেকনাফের হ্নীলা ইউনিয়নের আবদুল হামিদ (২০)।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিষয়টি শুনেছেন।
কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাফ আহমদ জানান, এফবি ইত্তেকাফ সামী ছাড়াও সাগরে আরো ৩টি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
তবে এতে কয়জন নিখোঁজ রয়েছে তা বলতে পারেননি তিনি।
